হিরাম মেদিনা: ট্রেডিংকে রাখুন সহজ, সুশৃঙ্খল ও স্বচ্ছ
প্রত্যেক ট্রেডারেরই একটি গল্প থাকে, তবে হিরাম মেদিনার ক্ষেত্রে তার পথচলা শুরু হয়েছিল একটি সহজ লক্ষ্য নিয়ে: এমন একটি ক্যারিয়ার খুঁজে পাওয়া, যা তাকে পরিবারের সঙ্গে সময় কাটানোর স্বাধীনতা প্রদান করবে। সেই খোঁজই তাকে শেষ পর্যন্ত ফাইন্যান্সিয়াল মার্কেটের দিকে নিয়ে যায়।
বর্তমানে ল্যাটিন আমেরিকার এই ট্রেডার এবং Exness টিম প্রো-এর সর্বশেষ সদস্য প্রধানত Nasdaq 100-এ ট্রেড করেন এবং তিনি ট্রেডিং শিক্ষাকে আরও স্বচ্ছ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এই সাক্ষাৎকারে হিরাম সেই সব অভিজ্ঞতা শেয়ার করেছেন যা তার ট্রেডিং পদ্ধতিকে গড়ে তুলেছে এবং ব্যাখ্যা করেছেন কেন তিনি মনে করেন, দীর্ঘমেয়াদি উন্নতির ভিত্তি হলো শৃঙ্খলা, সরলতা ও ঝুঁকি ব্যবস্থাপনা।
ট্রেডার হওয়ার আগে আপনি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন এবং বেশ কয়েকটি ব্যবসা পরিচালনা করেছেন। কোন বিষয়টি আপনাকে পেশা হিসেবে ট্রেডিংকে বেছে নিতে অনুপ্রাণিত করেছিল?
আমি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম, কারণ আমার বাবা আমার জন্য সেটাই চেয়েছিলেন। স্নাতক শেষ করার পর বুঝতে পারলাম, এটা সেই জীবন নয় যা আমি চাই। তাই এর পরিবর্তে আমি বেশ কয়েকটি ব্যবসা শুরু করি। সেগুলো সফল ছিল, কিন্তু ছেলের জন্মের পর আমার উপলব্ধি হলো যে পরিবারকে দেওয়ার মতো পর্যাপ্ত সময় আমার হাতে নেই।
আমি চাইতাম, তাদের ভরণপোষণের জন্য প্রয়োজনীয় সবকিছু দিতে পারার পাশাপাশি আমার সময়ের উপর আরও নিয়ন্ত্রণ থাকুক। এরপর আমি বিভিন্ন সুযোগ খুঁজতে থাকি এবং শেষ পর্যন্ত আমার ভাই আমাকে ট্রেডিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
প্রথম দিকে ট্রেডিংয়ের বিভিন্ন আর্থিক সুযোগ আমাকে আকৃষ্ট করেছিল, কিন্তু পরবর্তীতে খুব দ্রুতই বুঝতে পারলাম এটি এমন কিছু নয় যা রাতারাতি রপ্ত করা যায়। আমাকে পড়াশোনা করতে হয়েছে, অনুশীলন করতে হয়েছে এবং একেবারে মৌলিক বিষয় থেকে শুরু করতে হয়েছে। আমি শিখতে শিখতে নতুনদেরও ট্রেডিংয়ের মৌলিক বিষয়গুলো শেখাতে শুরু করি, যা আমাকে আরও উন্নতি করতে সাহায্য করেছিল।
আমি সবসময় বিশ্বাস করে করেছি, কোনো কিছু সত্যিকার অর্থে বোঝার অন্যতম সেরা উপায় হলো তা শেখানো। পেছনে ফিরে তাকালে, সত্যিকার অর্থে এভাবেই ট্রেডার ও শিক্ষক হিসেবে আমার পথচলা শুরু হয়েছিল।

বিশ্বের শীর্ষস্থানীয় সূচকে অ্যাক্সেস করুন
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জার্মানি ও জাপানের শীর্ষ স্টক সূচকগুলোতে অতি-দ্রুত এক্সিকিউশন এবং কম ও স্থিতিশীল স্প্রেডে ট্রেড করুন।*
মার্কেটের ভোলাটিলিটি, সংবাদ প্রকাশ, অর্থনৈতিক ঘটনা, মার্কেট খোলা বা বন্ধ হওয়ার সময় এবং যে ধরনের ইন্স্ট্রুমেন্টে ট্রেড করা হচ্ছে—এমন বিভিন্ন কারণে স্প্রেড ওঠানামা করতে পারে এবং আরও বিস্তৃত হতে পারে।
আপনি প্রায়ই বলেন যে ট্রেডিং জুয়া নয়। একজন পেশাদার ট্রেডার এবং শুধু ভাগ্যের উপর ভরসা করে ট্রেড করা ব্যক্তির মধ্যে পার্থক্য কী?
সবচেয়ে বড় পার্থক্য হলো প্রস্তুতি। যেকোনো পেশার মতোই, ট্রেডিং করতে বছরের পর বছর অনুশীলন, নিয়মিত শেখা এবং সময়ের সাথে সাথে উন্নতি করার শৃঙ্খলা লাগে।
আমি প্রায়শই এটিকে ফুটবলের সঙ্গে তুলনা করি। প্রায় সবাই বলে কিক মারতে জানে, কিন্তু খুব কম মানুষই পেশাদার খেলোয়াড় হন। যারা সেই পর্যায়ে পৌঁছান, তারা বছরের পর বছর অনুশীলন করেন এবং নিজের দক্ষতাকে নিখুঁত করে তোলেন। ট্রেডিংও এর ব্যতিক্রম নয়।
আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো মনোযোগ। সবকিছু ট্রেড করার চেষ্টা না করে, আমি Nasdaq 100-এ বিশেষায়িত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি কীভাবে ওঠানামা করে, সুযোগগুলো সাধারণত কখন আসে এবং আমি কী ধরনের সেটআপ খুঁজি—এসব আমি জানি। আপনি আপনার মনোযোগ যত বেশি সীমাবদ্ধ করবেন, আপনার বোঝাপড়া তত গভীর হবে।
ঝুঁকি ব্যবস্থাপনাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। প্রতিটি ট্রেড নিশ্চিততার উপর নয়, বরং সম্ভাবনার উপর ভিত্তি করে করা হয়। একজন পেশাদার মেনে নেন যে ক্ষতি প্রক্রিয়ারই একটি অংশ এবং সে অনুযায়ী ঝুঁকি ব্যবস্থাপনা করেন। প্রতিটি ট্রেড লাভজনক হবে—তিনি এমন প্রত্যাশা করেন না। এটিই ট্রেডিংকে জুয়া থেকে আলাদা করে।
আপনার পড়াশোনার বিষয় ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এটি ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গিকে কীভাবে প্রভাবিত করেছে?
ইঞ্জিনিয়ারিং আমাকে সমস্যা এড়িয়ে না গিয়ে সমস্যা সমাধান করতে শিখিয়েছে। বিশ্ববিদ্যালয়ে কেউ আমাকে উত্তর তৈরি করে দিত না। সমাধান খুঁজে না পাওয়া পর্যন্ত আমাকে বিভিন্ন কঠিন সমস্যা নিয়ে কাজ করে যেতে হতো। এই মানসিকতাই আমার পুরো ট্রেডিং ক্যারিয়ার জুড়ে আমার সঙ্গে রয়েছে।
আমি যখন প্রথম ট্রেডিং শুরু করি, তখন আমি অনেক ভুল করেছি। মার্কেট, ব্রোকার বা আমার কৌশলকে দোষ না দিয়ে আমি নিজেকে জিজ্ঞেস করতে শিখেছি—আমাকে কোথায় পরিবর্তন আনতে হবে। প্রতিটি ভুলই বিশ্লেষণ করার মতো একটি বিষয় হয়ে উঠেছিল।
আমার বিশ্বাস, যারা উন্নতি করে আর যারা করে না—এই দুই ধরনের ট্রেডারের মধ্যে এটি অন্যতম বড় পার্থক্য। আপনি যদি ভিন্ন ফলাফল চান, তাহলে কিছু একটা পরিবর্তন করার জন্য রাজি থাকতে হবে। মার্কেটের পরিবর্তন হওয়ার দরকার নেই। নিজেকেই বদলাতে হবে।
আপনার ট্রেডিং কৌশল সরলতাকে ঘিরে গড়ে উঠেছে। আপনি কীভাবে এমন একটি পদ্ধতিতে এলেন?
আমি যখন প্রথম ট্রেডিং শুরু করি, তখন আমি অন্য অনেক ট্রেডারের মতোই ছিলাম। আমি সবকিছুতেই ট্রেড করতে চাইতাম, আর সবসময়ই এমন কোনো কৌশলের খোঁজ করতাম, যেটা হয়তো আরও ভালো কাজ করবে।
মহামারির সময় আমি আমার পদ্ধতি সহজ করেছিলাম। বিভিন্ন মার্কেট আর কৌশলের মধ্যে ছোটাছুটি না করে আমি একটি ইন্স্ট্রুমেন্ট—Nasdaq 100-এর উপর মনোযোগ দিয়েছিলাম এবং এটি কীভাবে ওঠানামা করে তা বোঝার জন্য অনেক সময় দিয়েছিলাম।
আজ আমার কৌশল মার্কেটের কাঠামো, সাপোর্ট ও রেজিস্ট্যান্স এবং নিউইয়র্ক মার্কেটের খোলার সময়কে ঘিরে অল্প কয়েকটি স্পষ্টভাবে নির্ধারিত সেটআপের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমি বিশ্বাস করি না যে একজন ধারাবাহিক সফল ট্রেডার হতে আপনার কোনো জটিল সিস্টেমের প্রয়োজন আছে।
আমাকে যদি আমার পদ্ধতিটি বর্ণনা করতে হয়, তাহলে সহজভাবেই বলব: একটি বিষয়ে মনোযোগ দিন এবং সেটি আয়ত্ত করতে কাজ করুন।
বছরের পর বছর ধরে আপনার ঝুঁকি ব্যবস্থাপনার পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। কী বদলেছে?
শুরুর দিকে, অনেক ট্রেডার যে ভুলগুলো করে, আমিও সেগুলোই করতাম। আমি অতিরিক্ত লিভারেজ ব্যবহার করতাম, প্রতিটি ট্রেডে খুব বেশি ঝুঁকি নিতাম এবং বিশ্বাস করতাম যে বড় অবস্থান নিলে বড় লাভ হবে। কিন্তু এতে করে আরও বড় ক্ষতি হতো।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আমার উপলব্ধি হলো সবার আগে আমার মূলধন সুরক্ষিত রাখতে হবে। এখন আমি একটি ট্রেডে আমার অ্যাকাউন্টের 1%-এর বেশি ঝুঁকি নেই না এবং সাধারণত দিনে মাত্র একটি ট্রেডই করি। ক্ষতি হলে, আমি তা মেনে নিই এবং সামনে এগিয়ে যাই। শুধু ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ট্রেডিং চালিয়ে যাওয়ার দরকার নেই।
এই শৃঙ্খলাই আমার ট্রেডিংয়ের ধরন বদলে দিয়েছে। আমি জানি যে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিবার আমার পরিকল্পনা মেনে চলা এবং ঝুঁকি ব্যবস্থাপনা করা।
পরিকল্পনা অনুযায়ী ট্রেড করার পর ক্ষতি হলে সেটিকে খারাপ ট্রেড নয় বলা যায় না। এটি একটি সম্ভাব্য ফলাফল মাত্র।
অনেক ট্রেডার শুধু তাদের লাভজনক ট্রেডগুলোই শেয়ার করেন। আপনি কেন মনে করেন আপনার ক্ষতিগুলোও শেয়ার করা জরুরি?
আমি মনে করি ট্রেডিংয়ের বাস্তব দিক সম্পর্কে সৎ থাকা গুরুত্বপূর্ণ। কোনো ট্রেডারই প্রতিটি ট্রেডে লাভ করেন না এবং উল্টোটা দেখানোর চেষ্টা করলে যারা এখনও শিখছেন, তাদের মধ্যে অবাস্তব প্রত্যাশা তৈরি হয়। আমি চাই মানুষ বুঝুক, একটি ট্রেডে লোকসান হওয়া মানেই আপনি খারাপ ট্রেডার নন।
এই কারণেই আমি আমার কমিউনিটির সঙ্গে আমার ট্রেডিংয়ের ফলাফল শেয়ার করি। কোনো ট্রেড প্রত্যাশামতো কাজ না করলে, আমরা একসঙ্গে সেটি পর্যালোচনা করি। আমি আমার পরিকল্পনা অনুসরণ করেছি কি না, কী ঘটেছিল, এবং সেখান থেকে আমরা কী শিখতে পারি—সেগুলো পর্যালোচনা করি।
আপনি নতুন ট্রেডারদের শেখাতে গিয়ে অনেক সময় ব্যয় করেন। নতুনরা কোন ভুলটি সবচেয়ে বেশি ভুল করে?
আমার মনে হয়, অনেক নতুন ট্রেডার ট্রেডিং থেকে বাস্তবসম্মত সময়ের চেয়ে অনেক দ্রুত ফলাফল আশা করেন। একটি পদ্ধতিতে দক্ষতা অর্জনের জন্য সময় না দিয়ে তারা নিখুঁত সেটআপের খোঁজে এক কৌশল থেকে আরেক কৌশলে চলে যান।
আমার পরামর্শ হলো একটি মার্কেট ও একটি কৌশল বেছে নিন এবং সেটি সঠিকভাবে শেখার জন্য নিজেকে সময় দিন।
একটি পদ্ধতিতে দক্ষতা অর্জনের মাধ্যমেই ধারাবাহিকতা আসে, বারবার নতুন কোনো পদ্ধতি খোঁজার মাধ্যমে নয়।
ট্রেডিং একটি পেশা এবং অন্যান্য যেকোনো পেশার মতোই ট্রেডিংয়ে দক্ষতা গড়ে তুলতে সময় লাগে।
কেন Exness-কে নিজের জন্য সঠিক পার্টনার মনে করেছেন এবং Exness টিম প্রো-এর সদস্য হিসেবে আপনি কী প্রত্যাশা করছেন?
Exness-এর যে দিকটি আমার সবচেয়ে ভালো লেগেছে তা হলো তাদের প্রোডাক্টগুলো সত্যিই আমি যেভাবে শেখাই, সেটিকে সমর্থন করে।
একটি উদাহরণ হলো স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট। এটি নতুনদের জন্য একটি দারুণ টুল, কারণ এটির মাধ্যমে তারা কম পুঁজি দিয়ে কাজ করতে করতে বাস্তব মার্কেট পরিস্থিতি সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারেন। এটি ট্রেডারদের বড় ধরনের ঝুঁকি নেওয়ার আগে ভালো অভ্যাস গড়ে তোলার দিকে মনোযোগ দিতে সাহায্য করে।
আমি ট্রেডিংয়ের শর্তাবলীকেও গুরুত্ব দিই। ধারাবাহিকভাবে ট্রেড করার সময় দ্রুত অর্থ উত্তোলন, প্রতিযোগিতামূলক স্প্রেড এবং নির্ভরযোগ্য কার্যকরীকরণ সত্যিই আসল পার্থক্য গড়ে দেয়।
Exness টিম প্রো-এর সদস্য হিসেবে, আমি আরও বেশি স্প্যানিশভাষী ট্রেডারের কাছে পৌঁছাতে এবং এমন শিক্ষামূলক কনটেন্ট তৈরি করে যেতে আগ্রহী, যা মানুষকে নিজেদের দক্ষতা গড়ে তুলতে সহায়তা করবে।
আপনাকে যদি ট্রেডারদের উদ্দেশ্যে একটিমাত্র পরামর্শ দিতে বলা হয়, তবে সেটি কী হবে?
বিষয়টিকে সহজভাবে দেখুন।
অনেক ট্রেডার মনে করে তাদের সবকিছু শিখতে হবে বা প্রতিটি মার্কেটে ট্রেড করতে হবে, কিন্তু খুব কম ক্ষেত্রেই এভাবে ধারাবাহিকতা আসে। একটি মার্কেটই বেছে নিন, একটি কৌশলই বেছে নিন এবং সেটিতে দক্ষ হতে নিজেকে সময় দিন।
একই সঙ্গে, ঝুঁকি ব্যবস্থাপনা বা আপনার মানসিকতাকে উপেক্ষা করবেন না। মেনে নিন যে লোকসান ট্রেডেরই অংশ, আপনার পরিকল্পনা অনুসরণ করুন এবং নিজেকে উন্নত করতে কাজ করে যান।
ট্রেডিংয়ে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি
হিরামের ট্রেডিং পদ্ধতিটি নিখুঁত কৌশল খোঁজার উপর ভিত্তি করে গড়ে ওঠেনি। এটি প্রস্তুতি, শৃঙ্খলা এবং ধারাবাহিকভাবে শেখার প্রতি অঙ্গীকারকে ঘিরে গড়ে উঠেছে।
Exness টিম প্রো-তে যোগ দেওয়ার পরও তার লক্ষ্য একই: স্প্যানিশ ভাষাভাষী ট্রেডারদের বাস্তবসম্মত দক্ষতা গড়ে তুলতে সহায়তা করা, ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব বোঝানো এবং ট্রেডিংকে এমন একটি পেশা হিসেবে দেখা যা আয়ত্ত করতে সময় লাগে।
ল্যাটিন আমেরিকা ও তার বাইরের ট্রেডারদের জন্য হিরামের এই পথচলা বার্তা দেয় যে, সামনে আসা প্রতিটি সুযোগের পেছনে ছুটে দীর্ঘমেয়াদি উন্নতি সম্ভব নয়। এটি একটি স্পষ্ট প্রক্রিয়া অনুসরণ করা, দায়বদ্ধ থাকা এবং ধারাবাহিকভাবে শেখার মাধ্যমে আসে।
এই নিবন্ধটি বিনিয়োগ বিষয়ক পরামর্শ হিসেবে গণ্য হবে না। অতীতের পারফরম্যান্স ভবিষ্যৎ ফলাফলের নিশ্চয়তা দেয় না। এই নিবন্ধে উপস্থাপিত তথ্য, উপাত্ত, মূল্য এবং মার্কেট পরিস্থিতি প্রকাশের তারিখ অনুযায়ী সঠিক; তবে তা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। আপনার মূলধন ঝুঁকিতে রয়েছে। অনুগ্রহ করে দায়িত্বশীলভাবে ট্রেড করুন।