Exness DXY স্প্রেড: এখন মার্কেটের গড়ের তুলনায় 83% কম

dxy-spreads-at-exness-cover.png

US ডলার সূচক (DXY) হলো মার্কেটের সবচেয়ে বেশি লিকুইড সূচকগুলির একটি এবং US ডলারের শক্তির প্রধান বেঞ্চমার্ক। উচ্চ-প্রভাব সৃষ্টিকারী সংবাদ প্রকাশের সময় ট্রেডাররা প্রায়ই প্রথমে DXY দেখেন, কারণ এটি সামগ্রিকভাবে ডলারের প্রতি মার্কেট কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে তার একটি সার্বিক ধারণা দেয়। 

সেটি কোনো CPI প্রকাশ, ননফার্ম পে-রোল রিপোর্ট বা ফেডারেল রিজার্ভের কোনো সিদ্ধান্তই হোক না কেন, এসব ইভেন্টগুলি একই সঙ্গে একাধিক ইন্স্ট্রুমেন্টে ডলারের মূল্যর উপর প্রভাব ফেলতে পারে এবং এবং ডলারের প্রতি মার্কেটের প্রতিক্রিয়া সবচেয়ে সহজে লক্ষ্য করা যায় DXY-তে।

Exness-এ, আমরা সম্প্রতি গুরুত্বপূর্ণ মার্কেটগুলিতে আমাদের মূল্য আপডেট করেছি, ফলে আমাদের গড় DXY স্প্রেড ইন্ডাস্ট্রির গড়ের তুলনায় 83% নিচে নেমে এসেছে বা অন্যান্য নয়টি প্রতিষ্ঠিত ব্রোকারের গড় স্প্রেডের তুলনায় প্রায় 6x বেশি টাইট। 

CPI, ননফার্ম পে-রোল, বা ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তের সময় DXY ব্যবহার করা ট্রেডারদের জন্য, ভোলাটাইল মার্কেট পরিস্থিতিতে টাইট স্প্রেড একটি লক্ষণীয় পার্থক্য তৈরি করতে পারে।

ins-cta-forex.png

কেন ইন্ডাস্ট্রির গড়ের সমান অর্থ খরচ করবেন?

আমাদের ফোরেক্স স্প্রেড অন্য 15টি স্বনামধন্য ব্রোকারের গড়ের চেয়ে 50% কম।*

এখনই ট্রেড করুন
*

15টি ব্রোকারের সবচেয়ে টাইট স্প্রেড-অনলি অ্যাকাউন্টগুলির মধ্যে তুলনা করে দেখা গিয়েছে যে Exness প্রো অ্যাকাউন্টের স্প্রেড 5–10 এপ্রিল 2026 পর্যন্ত সময়কালে 28টি FX মেজর ও মাইনর জোড়ায় অন্যান্য ব্রোকারের গড় স্প্রেডের চেয়ে 50% কম ছিল।

আমরা যেভাবে আমাদের DXY স্প্রেড তুলনা করেছি

আমরা জানি যে কম খরচের জোরালো দাবি এই ইন্ডাস্ট্রিতে সাধারণ একটি ব্যাপার, তবে যতটা সম্ভব নিরপেক্ষ থাকতে, আমরা আমাদের প্রো অ্যাকাউন্টের DXY স্প্রেডকে অন্যান্য ব্রোকারদের অফার করা সবচেয়ে টাইট কমিশন-ফ্রি অ্যাকাউন্টগুলির সঙ্গে তুলনা করেছি। 

এই বিশ্লেষণের জন্য, আমরা 29 মার্চ থেকে 4 এপ্রিল 2026 পর্যন্ত সময়কালে অন্য 10টি ব্রোকারের DXY মূল্য পর্যালোচনা করেছি, যেখানে সম্পূর্ণ অভিন্ন পরিস্থিতিতে একই ইন্স্ট্রুমেন্টের তুলনা করা হয়েছে। ফলাফল থেকে দেখা গেছে যে এই সময়কালে Exness-এর DXY স্প্রেড ইন্ডাস্ট্রির গড়ের তুলনায় 83% কম ছিল এবং মূল্য তুলনামূলক বেঞ্চমার্ক করা মার্কেট গড়ের তুলনায় প্রায় 6x বেশি টাইট ছিল।

আপনি আমাদের টিকের ইতিহাস-এ গিয়ে আমাদের ঐতিহাসিক মূল্য যাচাই করতে পারবেন, অথবা আমাদের ওয়েবসাইটে থাকা DXY প্রাইস চার্ট ব্যবহার করে রিয়েল-টাইমে আমাদের DXY স্প্রেড কেমন তা দেখতে পারবেন।

Exness-এ DXY ট্রেডিং যেভাবে কাজ করে

Exness প্ল্যাটফর্মে আপনি ফোরেক্স মেজর ও মাইনর, তেল এবং গোল্ডের পাশাপাশি DXY-ও সিএফডি (কন্ট্রাক্ট ফর ডিফারেন্স) হিসেবে ট্রেড করতে পারবেন। সিএফডি আপনাকে অন্তর্নিহিত কোনো মুদ্রার মালিকানা ছাড়াই সূচকের মূল্যর দিকের উপর অবস্থান নিতে দেয়। 

ছয়টি আলাদা মুদ্রা জোড়া ট্রেড করার চেয়ে DXY ট্রেড করা আরও বেশি বাস্তবসম্মত হতে পারে। সরাসরি DXY ট্রেড করার মাধ্যমে, আপনি মূলত একটি ট্রেডেই ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের ওঠানামা ধরতে পারেন এবং স্প্রেডও মাত্র একবারই পরিশোধ করতে হয়। 

তবে, DXY সব বৈশ্বিক মুদ্রার সমান প্রতিনিধিত্ব করে না। এটি মূলত ইউরো-কেন্দ্রিক, যা এই সূচকের ওজনের প্রায় 57%। বাকি অংশটুকু জাপানি ইয়েন (13.6%), ব্রিটিশ পাউন্ড (11.9%), কানাডিয়ান ডলার (9.1%), সুইডিশ ক্রোনা (4.2%) এবং সুইস ফ্রাঁ (3.6%)-এর মধ্যে বিভক্ত।

যেসব ট্রেডার বিস্তৃত ম্যাক্রো মুভমেন্ট অনুসরণ করেন, তারা আমাদের সূচক সিএফডি-গুলির বিস্তৃত পরিসরও দেখতে পারেন।

DXY কীভাবে গোল্ড এবং অন্যান্য প্রধান অ্যাসেটের সঙ্গে সম্পর্কিত

DXY এবং ইউরো

যেহেতু এই সূচকের বাস্কেটের অর্ধেকেরও বেশি বেশি অংশ ইউরো নিয়ে গঠিত, তাই DXY এবং EURUSD জোড়া একে অপরের বিপরীত দিকে চলে—যখন ইউরো বা EURUSD-এর মূল্য বৃদ্ধি পায়, তখন DXY-এর মূল্য প্রায়শই হ্রাস পায় এবং এর বিপরীতটিও ঘটে থাকে। 

অনেক ট্রেডার এই দুটি ইন্স্ট্রুমেন্টের মধ্যকার বিপরীত সম্পর্ককে একটি নিশ্চিতকরণ টুল হিসেবে ব্যবহার করেন। যদি EURUSD-এ কোনো ট্রেন্ড দেখা যায় এবং DXY বিপরীত দিকে চলার মাধ্যমে তা নিশ্চিত করে, তাহলে এটি একটি শক্তিশালী সার্বিক ট্রেন্ডের ইঙ্গিত দিতে পারে। 

DXY এবং গোল্ড

যেহেতু গোল্ডের মূল্য US ডলারে নির্ধারণ করা হয়, তাই গোল্ডের সাথে DXY-এর সাধারণত একটি বিপরীত সম্পর্ক থাকে। DXY-এর মূল্য বৃদ্ধি পেলে (ডলার শক্তিশালী হলে), আন্তর্জাতিক ক্রেতাদের জন্য গোল্ড সাধারণত আরও ব্যয়বহুল হয়ে ওঠে, ফলে মূল্য হ্রাস পায়। 

DXY এবং US30

অত্যন্ত শক্তিশালী ডলার বিদেশে পরিচালিত মার্কিন কোম্পানিগুলির আয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যেমন US30 (Dow Jones Industrial Average)-এর অন্তর্ভুক্ত কোম্পানিগুলি। তবে, যুক্তরাষ্ট্র যদি বৈশ্বিক অর্থনীতির অন্যান্য অংশের তুলনায় ভালো পারফর্ম করে, তাহলে US30  এবং DXY উভয়ই একসাথে বৃদ্ধি পায়।

dxy-us30-eurusd-instruments-exness.png

Exness টার্মিনালে DXY ট্রেডিং

Exness টার্মিনাল এবং আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মগুলি আপনাকে DXY-এর পাশাপাশি আমাদের অফার করা সব ফোরেক্স জোড়া, তেল, গোল্ড এবং অন্যান্য জনপ্রিয় মার্কেট ট্রেড করার সুযোগ দেয়।

আপনি Exness অ্যাকাউন্ট নিবন্ধন করে Exness টার্মিনালে লগ ইন করার পর, বিভিন্ন সময়সীমায় সূচকটি পর্যবেক্ষণ করতে পারবেন, ট্রেড করার আগে ট্রেন্ড শনাক্ত করতে সাহায্য করবে।

আপনি যদি আসল অর্থ ব্যবহার না করে একটি লাইভ পরিবেশে DXY ট্রেডিংয়ের অভিজ্ঞতা নিতে চান, তাহলে আমাদের ডেমো ট্রেডিং অ্যাকাউন্টটি ব্যবহার করে দেখতে পারেন। এটি আপনাকে কোনো ঝুঁকি ছাড়াই বিভিন্ন মার্কেট সেশনে আমাদের মূল্য কীভাবে পরিবর্তিত হয় তা পর্যবেক্ষণ করার সুযোগ দেয়। 

অভিজ্ঞ ট্রেডাররা যারা আরও কম খরচে ট্রেড করতে চান, তারা প্রো অ্যাকাউন্টের জন্য নিবন্ধন করতে পারেন, যা শূন্য কমিশন ফি এবং ইন্ডাস্ট্রির সবচেয়ে কম DXY স্প্রেড অফার করে।1

dxy-open-account-balance-exness-BN.png

মূল বিষয়সমূহ

  • DXY ট্রেডারদের বিভিন্ন USD জোড়ায় একই ট্রেড ছড়িয়ে না দিয়ে সামগ্রিক US ডলারের শক্তি অনুসরণ করার একটি সহজ উপায় প্রদান করে। এই কারণেই ফেড-এর সিদ্ধান্ত, মূল্যস্ফীতির ডেটা এবং মার্কেটের বড় কোনো পরিবর্তনের সময় সূচকটি আরও সক্রিয় হয়ে ওঠে। ট্রেডাররা যখন ডলারের অবস্থান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেতে চান, তখন DXY প্রায়ই তাদের পর্যবেক্ষণ করা প্রথম মার্কেটগুলির একটি হয়ে থাকে।
  • কম স্প্রেড ট্রেডে প্রবেশ ও প্রস্থান করার খরচ কমিয়ে দেয়, বিশেষ করে মার্কেটের ব্যস্ত সময়ে, যখন মূল্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের ব্রোকার তুলনায়, Exness-এ প্রো অ্যাকাউন্টের DXY স্প্রেড ইন্ডাস্ট্রি গড়ের তুলনায় অনেক নিচে ছিল, যা ট্রেডারদের মার্কেটের অন্যতম প্রধান ডলার বেঞ্চমার্কে আরও টাইট মূল্য প্রদান করে।
  • DXY‑এর পাশাপাশি, ট্রেডাররা একই প্ল্যাটফর্মে ফোরেক্স, গোল্ড, তেল এবং অন্যান্য জনপ্রিয় সিএফডি ট্রেড করতে পারেন, যা ডলারের গতিবিধি কীভাবে মার্কেটের বাকি অংশকে প্রভাবিত করে তা ট্র্যাক করা আরও সহজ করে তোলে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

আমি Exness‑এ কীভাবে DXY ট্রেড করব?

আপনার যদি একটি Exness ট্রেডিং অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার ট্রেডিং টার্মিনালে লগ ইন করে DXY প্রতীকটি সার্চ করুন। এরপর আপনি ডলারের সামগ্রিক দিক সম্পর্কে আপনার ধারণার উপর ভিত্তি করে একটি ক্রয় বা বিক্রয় অবস্থান খুলতে পারবেন।

Exness‑এ DXY স্প্রেড কত?

আমাদের 2026 সালের ডেটা অনুযায়ী, প্রো অ্যাকাউন্টে DXY স্প্রেড ইন্ডাস্ট্রির গড়ের তুলনায় প্রায় 83% কম। আমাদের লাইভ স্প্রেড দেখতে, আপনি আমাদের ওয়েবসাইটে থাকা DXY প্রাইস চার্ট দেখতে পারেন। 

DXY সূচকে কোন কোন মুদ্রা রয়েছে?

এই সূচকটি ইউরো, জাপানি ইয়েন, ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা এবং সুইস ফ্রাঁ নিয়ে গঠিত।

কোন বিষয়গুলি DXY‑এর মূল্যর উপর প্রভাব ফেলে?

সূচকে থাকা মুদ্রাগুলির বিপরীতে মার্কিন ডলার শক্তিশালী হলে DXY-এর মূল্য বৃদ্ধি পায়। প্রধান চালিকাশক্তিগুলি সাধারণত হলো ফেডারেল রিজার্ভের নীতি সংক্রান্ত প্রত্যাশা, মূল্যস্ফীতির ডেটা, শ্রমবাজার প্রতিবেদন এবং ঝুঁকির প্রতি সামগ্রিক মার্কেটের মনোভাব।

DXY গোল্ডের সাথে কীভাবে সম্পর্কিত?

গোল্ডের মূল্য মার্কিন ডলারে নির্ধারিত হওয়ায় DXY এবং গোল্ড প্রায়ই বিপরীত দিকে চলে। ডলার শক্তিশালী হলে গোল্ড আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে, যা এর মূল্যর উপর চাপ সৃষ্টি করে।  তবে, ঝুঁকি এড়িয়ে চলার সময়ে, গোল্ড এবং ডলার উভয়ের মূল্যই একসাথে বৃদ্ধি পেতে পারে, কারণ উভয়ই নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত হয়।

DXY এবং USD জোড়াগুলির মধ্যে পার্থক্য কী?

অনেক ট্রেডার একাধিক USD জোড়ার মধ্যে তাদের ট্রেড ভাগ না করে, ডলারের দিকের উপর ট্রেড করতে চাইলে DXY ব্যবহার করেন। একটি DXY অবস্থান ট্রেডারদের একটিমাত্র ইন্স্ট্রুমেন্ট ও একটিমাত্র স্প্রেডের মাধ্যমেই ডলারের সামগ্রিক শক্তিতে এক্সপোজার প্রদান করে। 


এটি বিনিয়োগ বিষয়ক পরামর্শ নয়। অতীতের পারফরম্যান্স ভবিষ্যত ফলাফলের নির্দেশক নয়। আপনার মূলধন ঝুঁকিতে আছে, অনুগ্রহ করে দায়িত্বের সাথে ট্রেড করুন।.


  1. 10টি ব্রোকারের সবচেয়ে টাইট স্প্রেড-অনলি অ্যাকাউন্টগুলির মধ্যে তুলনা করে দেখা গিয়েছে যে Exness প্রো 29 মার্চ - 4 এপ্রিল 2026 পর্যন্ত সময়কালে সর্বনিম্ন গড় স্প্রেড প্রদান করেছিল।

সম্পর্কিত নিবন্ধসমূহ


সমস্ত নিবন্ধে ফিরে যান