ট্রেডিংয়ে শৃঙ্খলা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণে থাকা নিয়ে Exness টিম প্রো ট্রেডার নিকোলাস পালাসিওস
মাউন্টেন রানিং ও ট্রায়াথলন বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া একজন পেশাদার ট্রেইল রানার এবং একজন Exness টিম প্রো ট্রেডার, তিনিই নিকোলাস পালাসিওস। আর ট্রেইলে তিনি যে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি কাজে লাগান, ট্রেডিংয়েও তিনি একই ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যান। প্রতিটি সুযোগের পেছনে না ছুটে, তিনি আগে থেকে নির্ধারিত নিয়ম, সুশৃঙ্খল ঝুঁকি ব্যবস্থাপনা এবং বহু বছরের অভিজ্ঞতার ওপর নির্ভর করেন।
এই Q&A-তে নিকোলাস তার রুটিন কীভাবে বদলেছে, ট্রেডিং সিগন্যালের চেয়ে ঝুঁকি ব্যবস্থাপনাকে কেন বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, ভোলাটিলিটি ও আবেগ কীভাবে সামলান এবং একজন ব্রোকারের মধ্যে কী কী বিষয় খোঁজেন, তা নিয়ে আলোচনা করেছেন।
আপনার সাধারণ ট্রেডিং দিনটি কেমন কাটে?
সাধারণত Exness Trade অ্যাপে বিটকয়েনের দাম দেখে আমার সকাল শুরু হয়। কখনও কখনও দাম দেখতে রাতে ঘুম থেকেও উঠে পড়ি।
এরপর আমার রুটিন নির্ভর করে পরিবার ও প্রশিক্ষণের ওপর। আমি একজন পেশাদার ট্রেইল রানার, তাই দিনের বড় অংশজুড়ে খেলাধুলা থাকে। সেশনের ওপর নির্ভর করে সাধারণত 12 থেকে 26 কিলোমিটার দৌড়াই, আর প্রতিদিনই দৌড়াই।
একই সঙ্গে আমি মার্কেটের ওপর নজর রাখি। বিটকয়েনে 24/7 ট্রেড হয় এবং এতে খুব বেশি ভোলাটিলিটি থাকতে পারে, তাই পেন্ডিং অর্ডার থেকে ম্যানেজ করা প্রয়োজন এমন কোনো পজিশন ওপেন হয়েছে কি না, তা আমি নিয়মিত বিরতিতে দেখি।
বাড়ি ফেরার পর আমি মার্কেটগুলো ও অর্থনৈতিক ক্যালেন্ডার আরও সামগ্রিকভাবে দেখি। অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে আমি আগে থেকেই জানি, তাই প্রস্তুতি শুধু ঘটনার দিনেই হয় না। বিশ্লেষণ করতে বসার জন্য আমার নির্দিষ্ট কোনো সময় নেই। চার্টগুলো প্রায় সবসময়ই আমার আশেপাশে থাকে।

ক্রিপ্টো মার্কেটের পরিবর্তন ট্রেড করুন
মার্কেটের চেয়ে ভালো ট্রেডিংয়ের শর্তাবলীতে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টো সিএফডিগুলো ট্রেড করে দেখুন।
ট্রেডিং শুরু করার পর আপনার রুটিন কীভাবে বদলেছে?
শুরুতে আপনি প্রতিটি সুযোগে অংশ নিতে চান। প্রতিটি ওঠানামাই মনে হয় আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ হতে পারে।
অভিজ্ঞতা শেখায় যে আরও সুযোগ আসবে। এতে ক্যারিয়ারের শুরুর দিকের উদ্বেগ ও FOMO কাটিয়ে উঠতে পেরেছি।
আমার ব্যবহৃত টুলও বদলেছে। আগে বিশ্লেষণের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করতাম এবং ঝুঁকি, স্টপ লস ও অবস্থানের আকারের মতো বিষয়গুলো আলাদাভাবে হিসাব করতে হতো। এখন এক জায়গা থেকেই চার্ট বিশ্লেষণ, ঝুঁকি পরিচালনা ও ট্রেড করতে Exness টার্মিনাল ব্যবহার করি।
প্রক্রিয়াটি সহজ হয়েছে, তবে সবচেয়ে বড় পরিবর্তনটি মানসিক: কোনো সুযোগ হাতছাড়া হলেও এখন আমি অনেক বেশি স্বচ্ছন্দে থাকি।
নির্দিষ্ট কৌশলের তুলনায় মানসিকতা কতটা গুরুত্বপূর্ণ?
আমার কাছে কৌশলই প্রথম।
একটি দৃঢ় কৌশল থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনার নিয়মগুলো স্পষ্টভাবে নির্ধারিত থাকলে, প্রতিবার কিছু ঘটলেই নতুন করে সিদ্ধান্ত নিতে হয় না। শুধু পরিকল্পনাটি অনুসরণ করে কাজ করেন।
অনেকেরই কৌশল আছে। আবেগ জড়িয়ে পড়লে সেই কৌশল মেনে চলাই কঠিন।
আবেগ যেন নিয়ন্ত্রণ না নেয়, তা কীভাবে নিশ্চিত করেন?
সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো একটু থামা।
বোতাম চাপার আগে আমি নিজেকে জিজ্ঞাসা করি: “আমি কি নিশ্চিত যে এটা করতে চাই?”
শুনতে সহজ মনে হলেও, এই বিরতি আপনার মস্তিষ্কের যুক্তিনির্ভর অংশকে নিয়ন্ত্রণ নিতে সাহায্য করে। আমি এটিকে NASA-এর নভোচারীদের সম্পর্কে শোনা একটি নিয়মের সঙ্গে তুলনা করি: সংকটের সময় তারা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানান না, কারণ প্রথম কয়েক সেকেন্ড আবেগের প্রভাব বেশি থাকতে পারে।
ট্রেডিংয়ের ক্ষেত্রেও একই রকম হতে পারে। আপনাকে বুঝতে হবে, সিদ্ধান্তটি আপনার কৌশলের সঙ্গে মেলে বলে নিচ্ছেন, নাকি আপনি বিরক্ত, ভীত বা লোভী বলে কিংবা FOMO-তে ভুগে নিচ্ছেন।
ভোলাটাইল মার্কেট আপনাকে কী শিখিয়েছে?
আমি আসলে ভোলাটিলিটি পছন্দ করি। বিশেষ করে আমি যেভাবে বিটকয়েনে ট্রেড করি, তাতে মার্কেটের ওঠানামা সুযোগ তৈরি করে।
প্রত্যাশার চেয়ে মার্কেটের অনেক বড় পতনের অভিজ্ঞতা আমার হয়েছে। সেই সময়গুলো আমাকে ঝুঁকি নিয়ে আরও সতর্ক করেছে এবং অপ্রত্যাশিত ওঠানামার জন্য বড় মার্জিন বাফার রাখার গুরুত্ব বুঝিয়েছে।
আরেকটি শিক্ষা হলো, কিছু না করাও একটি ট্রেডিং সিদ্ধান্ত। ক্যারিয়ারের শুরুর দিকে, তেলের দামে বড় ওঠানামার সময় আমি ট্রেড করেছিলাম, কারণ সবাই তা নিয়ে কথা বলছিল। দাম কমছিল, কিন্তু অংশ নিতে চেয়েছিলাম বলে আমি পজিশন যোগ করেই যাচ্ছিলাম। পেছনে ফিরে দেখলে, দূর থেকে পর্যবেক্ষণ করাই ভালো সিদ্ধান্ত হতো। প্রতিটি ওঠানামায় অংশ নিতেই হবে এমন নয়।
ঝুঁকি ব্যবস্থাপনায় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম কী?
সবার আগে মূলধন সুরক্ষা।
কোথায় কেনা বা বেচা উচিত, তা শিখতে মানুষ অনেক সময় ব্যয় করে। আমার মনে হয়, ঝুঁকি কীভাবে পরিচালনা করতে হয় তা শেখার জন্য তাদের আরও বেশি সময় দেওয়া উচিত।
প্রতি ট্রেডে 1%-এর কম ঝুঁকি নেওয়াই আমার ব্যক্তিগত নিয়ম। তবে পুরো অ্যাকাউন্টজুড়ে মোট ঝুঁকিও বিবেচনায় রাখতে হবে। একটি পজিশন থাকা আর একই সময়ে অনেকগুলো পজিশন খোলা রাখার ঝুঁকি এক নয়।
আমি মানুষকে বলি, ট্রেডার হিসেবে তাদের লক্ষ্য শুধু অর্থ উপার্জন করা নয়। সবার আগে, কীভাবে তা সুরক্ষিত রাখতে হয় তা শিখুন। ঝুঁকি ব্যবস্থাপনা আপনাকে আপনার কৌশল অনুসরণ করার জন্য যথেষ্ট সময় মার্কেটে টিকে থাকতে সাহায্য করে।

ট্রেডে আরও বেশি সময় থাকুন
ভোলাটিলিটি থেকে সুরক্ষা, স্টপ আউট সুরক্ষা এবং 0% স্টপ আউট সম্পর্কে জানুন।
কার্যকরীকরণের মান কেন গুরুত্বপূর্ণ?
উচ্চ ভোলাটিলিটির পরিস্থিতির অভিজ্ঞতা হলে কার্যকরীকরণের বিষয়টি সত্যিকার অর্থে বোঝা যায়।
দ্রুত পরিবর্তনশীল মার্কেটে আপনি ট্রেড করার সিদ্ধান্ত নেওয়ার মুহূর্ত থেকে অর্ডার কার্যকর হওয়ার মুহূর্তের মধ্যে দাম পরিবর্তিত হতে পারে। প্রত্যাশার চেয়ে খারাপ দামে এন্ট্রি নিলে আপনি সঙ্গে সঙ্গেই লক্ষ্যমাত্রা থেকে আরও দূরে এবং স্টপ লসের আরও কাছে চলে যান।
আমার কাছে ভালো কার্যকরীকরণ মানে গতি, নির্ভুলতা এবং খুব কম স্লিপেজ।
কোনো ব্রোকার নিরাপদ ও যথাযথভাবে নিয়ন্ত্রিত কি না, তা নিশ্চিত হওয়ার পর আমি কার্যকরীকরণ ও অর্থ উত্তোলনের দিকে মনোযোগ দিই।
স্প্রেড ও ব্রোকারের শর্ত সম্পর্কে নতুন ট্রেডাররা কী ভুল বোঝেন?
ট্রেড খুললে ব্রেক-ইভেনে পৌঁছানোর আগে মার্কেটকে নড়াচড়া করতে হয়, আর স্প্রেড সেই দূরত্বকে প্রভাবিত করে। একাধিক ট্রেড খোলা ট্রেডারদের জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ ছোট ছোট পার্থক্য জমতে থাকে।
আমি পুরো বিষয়টি বিবেচনা করি: স্প্রেড, কার্যকরীকরণ, স্লিপেজ, অর্থ উত্তোলন এবং নেগেটিভ ব্যালেন্স সুরক্ষা ও 0% স্টপ আউটের মতো সুরক্ষাব্যবস্থা। আমার কাছে, অপ্রয়োজনীয় বাধা না বাড়িয়ে ব্রোকারকে আমার ট্রেড করার পদ্ধতিতে সহায়তা করতে হবে।
ট্রেডারদের জন্য কোন আবেগগুলো সবচেয়ে বিপজ্জনক?
ভয় ও লোভ। অর্থ হারানোর ভয় এবং আরও পাওয়ার লোভ প্রায় প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। শুরুতে FOMO আমার জন্য বিশেষভাবে কঠিন ছিল, কারণ আরেকটি সুযোগ নিয়ে কথা বলার জন্য সবসময়ই কোনো না কোনো বিশ্লেষক থাকতেন।
সময়ের সঙ্গে বুঝেছি, ট্রেডিং স্প্রিন্টের চেয়ে আলট্রাম্যারাথনের মতো। একটি ট্রেডের মাধ্যমে সফল হওয়ার চেষ্টা আপনি করছেন না। দীর্ঘ সময় ধরে বারবার যুক্তিসংগত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন।
ট্রেডিং সম্পর্কে কোন ভুল ধারণাটি আপনি বদলাতে চান?
একটি ট্রেডই আপনাকে কোটিপতি করে দেবে।
ট্রেডিং সহজ মনে হতে পারে, কিন্তু তাই বলে এটি সহজ কাজ নয়। মূল নীতিগুলো সহজ হতে পারে: পরিকল্পনা রাখুন, ঝুঁকি পরিচালনা করুন এবং নিয়ম মেনে চলুন। অর্থ ও আবেগ জড়িত থাকলে ধারাবাহিকভাবে এগুলো মেনে চলা কঠিন।
আমার মনে হয়, ট্রেডিং শিক্ষায় সিগন্যাল ও নির্দেশকের ওপর অতিরিক্ত জোর দেওয়া হয়। অর্থ ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ট্রেডার হিসেবে নিজেকে বোঝার বিষয়ে আরও অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত।
মূলধন ব্যবস্থাপনায় অর্থ উত্তোলন কীভাবে আপনার পদ্ধতির অংশ?
অর্থ উপার্জন ও অর্থ পরিচালনা করা দুটি আলাদা দক্ষতা।
আমি আমার মূলধনকে কয়েকটি আলাদা “বাকেটে” ভাগ করি: ট্রেডিং, ব্যক্তিগত খরচ এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ। আমি দেখেছি, নিজের মূলধনের ওপর নিয়ন্ত্রণ থাকা, যেকোনো সময় যেকোনো জায়গা থেকে অর্থ উত্তোলন করতে পারা এবং আপনার উত্তোলনের অনুরোধ কয়েক সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া হবে তা জানা1 ট্রেডিংয়ের চাপ কমাতে সাহায্য করে।
তবে আমি সবসময় অতিরিক্ত বা খুব কম অর্থ উত্তোলনের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করি, কারণ বেশি উত্তোলন করলে পর্যাপ্ত কার্যকরী মূলধন নাও থাকতে পারে।
আরও ধারাবাহিক হতে চান এমন ট্রেডারকে আপনি কী পরামর্শ দেবেন?
নিজেকে জানুন। শুরুর বছরগুলোতে আমি প্রায় সবকিছুর হিসাব রাখতাম: কোন ইন্স্ট্রুমেন্ট, কোন সময়, কোন দিন এবং আমি কিনছিলাম নাকি বিক্রি করছিলাম। এতে আমি বুঝতে পেরেছিলাম, কোথায় আমার পারফরম্যান্স ভালো ছিল এবং কোথায় সমস্যায় পড়েছি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কঠিন কোনো দিন বা সপ্তাহকে আপনার সামগ্রিক ট্রেডিং ইতিহাসের পাশাপাশি বিবেচনা করা। রেকর্ড রাখলে সাম্প্রতিক ফলাফল নিয়ে আপনার অনুভূতির বাইরেও পর্যালোচনা করার মতো কিছু থাকে।
ট্রেডিংয়ের বাইরেও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ। আমার ক্ষেত্রে, প্রশিক্ষণ, পুষ্টি, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং কাজ, সবকিছুর মধ্যেই শৃঙ্খলা থাকে। জীবনের এসব ক্ষেত্রে শৃঙ্খলা চর্চা করলে ট্রেডিংয়েও তা কাজে লাগাতে পারি।
লক্ষ্য আবেগকে পুরোপুরি দূর করা নয়। আবেগ কখন আপনার হয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে তা বুঝে, যুক্তিবাদী মনকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়াই লক্ষ্য।
এই নিবন্ধটি বিনিয়োগ বিষয়ক পরামর্শ হিসেবে গণ্য হবে না। অতীতের পারফরম্যান্স ভবিষ্যৎ ফলাফলের নিশ্চয়তা দেয় না। এই নিবন্ধে উপস্থাপিত তথ্য, উপাত্ত, মূল্য এবং মার্কেট পরিস্থিতি প্রকাশের তারিখ অনুযায়ী সঠিক; তবে তা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। আপনার মূলধন ঝুঁকিতে রয়েছে। অনুগ্রহ করে দায়িত্বশীলভাবে ট্রেড করুন।
- Exness-এ, 98% এরও বেশি অর্থ উত্তোলন স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া করা হয়। নির্বাচিত পেমেন্ট পদ্ধতির উপর নির্ভর করে প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।