লিকুইডিটি প্রদানকারীর মূল্যায়ন: স্প্রেডের বাইরে প্রাতিষ্ঠানিক ব্রোকাররা কী বিবেচনা করেন

broker-liquidity-provider-cover.png

মূল্য তুলনায় কোনো লিকুইডিটি প্রদানকারী প্রতিযোগিতামূলক মনে হতে পারে, কিন্তু ব্রোকার তার কাছে অর্ডার পাঠানো শুরু করলে সেটি কম উপযোগী প্রমাণিত হতে পারে। বড় অর্ডারে, একটি ইন্সট্রুমেন্টে কার্যক্রম কেন্দ্রীভূত হলে অথবা সংবাদ প্রকাশের সময় যখন গ্রাহকেরা সবচেয়ে সক্রিয়ভাবে ট্রেড করেন, তখন এই পার্থক্য দেখা দিতে পারে।

ব্রোকারের জন্য, সম্পর্কটিকে এসব পরিস্থিতি সামলানোর উপযোগী হতে হবে। নির্বাচন প্রক্রিয়ায় এগুলোকে গুরুত্ব দেওয়া উচিত।

Exness B2B-এর গ্লোবাল হেড অব মার্কেট রিস্ক Florent Boussié এটিকে 2026 সালে লিকুইডিটি মূল্যায়নের একটি কেন্দ্রীয় প্রশ্ন হিসেবে দেখেন: কোট করা প্রস্তাব থেকে একজন ব্রোকার প্রত্যাশিত কার্যকরীকরণ সম্পর্কে কতটা জানতে পারে?

“শিরোনামে দেখানো স্প্রেড সহজে প্রচার করা যায়, কারণ এটি দৃশ্যমান। কিন্তু দৃশ্যমানতা আর লিকুইডিটি এক বিষয় নয়,” বলেন Boussié। "প্রাতিষ্ঠানিক ব্রোকারদের জন্য আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, মার্কেটে দামের ওঠানামার সময় ধারাবাহিকভাবে কী কার্যকর করা সম্ভব।”

এই মূল্যায়নে দাম এখনও কেন্দ্রীয় বিষয়। তবে প্রদানকারীদের তুলনা করতে হলে, ব্রোকার তাদের মাধ্যমে যে পরিমাণ ব্যবসা পরিচালনা করতে চায়, তার ভিত্তিতে তাদের মূল্য নির্ধারণ কতটা প্রতিযোগিতামূলক তা বুঝতে হবে।

প্রধান স্প্রেডের তথ্য থেকে যা স্পষ্ট হয় না

লিকুইডিটি প্রদানকারীদের তুলনা করার ক্ষেত্রে স্প্রেড প্রায়ই প্রথম বিবেচ্য বিষয় হওয়ায়, ব্রোকারের মূল্যায়নে সেরা ক্রয়-বিক্রয় দর অনেক গুরুত্ব পেতে পারে। ব্রোকারের অর্ডার প্রবাহের কতটা অংশ ওই শর্তগুলোর সুবিধা পেতে পারে, তার ওপর এর প্রাসঙ্গিকতা নির্ভর করে।

যে ব্রোকারের গ্রাহকরা মূলত একই সময়ে চলা ট্রেডিং সেশনগুলোতে ট্রেড করেন, তার চাহিদা অর্থনৈতিক তথ্য প্রকাশের সময় উল্লেখযোগ্য পরিমাণে ট্রেড হয় এমন ব্রোকারের চাহিদার চেয়ে আলাদা। একইভাবে, অনেক ছোট অর্ডারের ক্ষেত্রে কার্যকর মূল্য নির্ধারণ বড় অর্ডার কার্যকর করার খরচ সম্পর্কে ডিলিং টিমকে খুব কমই ধারণা দিতে পারে।

গড় স্প্রেডের ক্ষেত্রেও প্রেক্ষাপট জরুরি। কোন সেশনগুলোর তথ্য এতে আছে? তখন উপলভ্য গভীরতার অবস্থা কী ছিল? সম্পন্ন ট্রেডগুলো উদ্ধৃত শর্তের সঙ্গে কতটা মিলে গিয়েছিল?

এই তথ্য না থাকলে, তুলনায় ব্রোকারের ব্যবসার সীমিত অংশের জন্যই উপলভ্য মূল্য নির্ধারণের সুবিধাকে অতিরঞ্জিত করে দেখানো হতে পারে। শুরুতে ব্রোকারের নিজস্ব অর্ডার প্রবাহ বিবেচনা করা উচিত এবং একই চাহিদার ভিত্তিতে একাধিক প্রদানকারীকে যাচাই করা উচিত।

spreads-ask-price.png

যে অর্ডার প্রবাহ সামলাতে হবে, তার ভিত্তিতে মার্কেটের গভীরতা মূল্যায়ন করুন

প্রাতিষ্ঠানিক ব্রোকারের জন্য মার্কেটের গভীরতা তখনই কার্যকর, যখন এটি একটি বাস্তব প্রশ্নের উত্তর দিতে সাহায্য করে: ব্যবসাটি তার প্রয়োজনীয় আকারের অর্ডারগুলোর ক্ষেত্রে যুক্তিসঙ্গতভাবে কী ধরনের কার্যকরীকরণ আশা করতে পারে?

এর জন্য অর্ডারের বণ্টন পরীক্ষা করতে হবে, বিশেষ করে যখন চাহিদা কেন্দ্রীভূত হয়। কোনো প্রদানকারী স্বাভাবিক অর্ডারের আকার সহজে সামলাতে পারে, কিন্তু অল্প সময়ে একাধিক গ্রাহক একটি ইন্সট্রুমেন্টে ট্রেড করলে তার আচরণ বদলাতে পারে।

সেরা উপলভ্য দরের পর কী ঘটে, সেটিও মূল্যায়নে বিবেচনা করা উচিত। অর্ডারের আকার বাড়ার সঙ্গে কার্যকরীকরণের গড় দাম কীভাবে বদলায়? এই পরিবর্তনগুলো কি এতটাই ধারাবাহিক যে ব্রোকার তার ঝুঁকি-সংক্রান্ত সিদ্ধান্তে সেগুলো বিবেচনা করতে পারে?

প্রতিটি প্রতিপক্ষের জন্য এক ধরনের গভীরতার বিন্যাস উপযুক্ত হয় না। ইন্সট্রুমেন্টের মিশ্রণ, গ্রাহকদের আচরণ এবং এক্সপোজার, সবই প্রভাব ফেলে ব্রোকারের লিকুইডিটি প্রদানকারীর কাছ থেকে কী প্রয়োজন তার ওপর। যে অর্ডারগুলো সামলানোর জন্য মার্কেটের গভীরতা প্রয়োজন, সেগুলোর বিবেচনা ছাড়া শুধু গভীরতার পরিসংখ্যান তুলনা করার চেয়ে সেই গভীরতা কতটা উপযুক্ত তা বোঝা বেশি কার্যকর।

ভোলাটিলিটির সময় কী পরিবর্তন হয় তা পরীক্ষা করুন

শান্ত সেশনগুলো থেকে লিকুইডিটি পাওয়া কঠিন হয়ে পড়লে একজন প্রদানকারী কেমন পারফর্ম করবে, সে সম্পর্কে সীমিত ধারণা পাওয়া যায়। যেসব ব্রোকারের গ্রাহকরা সংবাদ প্রকাশের সময় উল্লেখযোগ্য পরিমাণে ট্রেড করেন, তাদের জন্য কোনো সম্পর্ক স্থাপনের আগে এই চ্যালেঞ্জপূর্ণ সময়গুলো ভালোভাবে খতিয়ে দেখা উচিত।

“মার্কেট শান্ত থাকলে অবকাঠামোগত পার্থক্য কম চোখে পড়ে,” বলেন Boussié। “লিকুইডিটি যখন আরও বাছাই করে পাওয়া যায়, তখনই আসল পরীক্ষা হয়। তখনই ব্রোকাররা বুঝতে পারেন, স্বাভাবিক সেশনে দেখা শর্তগুলো সত্যিই ব্যবহারযোগ্য ছিল, নাকি শুধু তত্ত্বে আকর্ষণীয় মনে হয়েছিল।”

প্রশ্ন হলো, শর্তগুলো কীভাবে বদলায়। স্প্রেড বেড়ে যাওয়া, উপলভ্য অর্ডারের পরিমাণ কমে যাওয়া এবং কার্যকরীকরণের ধরন পরিবর্তনের প্রভাব সক্রিয় গ্রাহকদের অর্ডার প্রবাহ সামলানো ব্রোকারের জন্য ভিন্ন ভিন্ন হতে পারে।

এই পরিবর্তনগুলোর তীব্রতা কতটা, আর কতক্ষণ এগুলো থাকে? এগুলো কি নির্দিষ্ট ইন্সট্রুমেন্ট বা অর্ডারের আকারে সীমাবদ্ধ? পরে কি প্রদানকারী এই পরিবর্তনগুলোর ব্যাখ্যা দিতে পারে?

মার্কেটের প্রতিটি ঘটনার সময় ব্রোকাররা একই ধরনের ট্রেডিং শর্ত আশা করতে পারেন না। প্রদানকারীর প্রতিক্রিয়া তাদের নিজস্ব এক্সপোজার ও পরিচালনাগত প্রয়োজনের সঙ্গে মানানসই কি না, তা বিচার করার জন্য তাদের যথেষ্ট তথ্য দরকার।

usd-icon-price-volatility.png

অসঙ্গত কার্যকরীকরণে যে কাজ বাড়ে, তা বিবেচনা করুন

কার্যকরীকরণের সমস্যা ব্রোকারেজের ভেতরেও সময় নেয়। ডিলিং টিম অর্ডার কার্যকর হওয়ার তথ্য খতিয়ে দেখে, ঝুঁকি ব্যবস্থাপনা টিম এক্সপোজার পর্যালোচনা করে এবং গ্রাহক সহায়তা টিম প্রত্যাশার সঙ্গে না মেলা ফলাফল নিয়ে প্রশ্নের উত্তর দেয়।

একবারের ব্যতিক্রম সহজে মিটিয়ে ফেলা যেতে পারে। বারবার সমস্যা হলে অর্ডার প্রবাহ বণ্টন বদলাতে বা লিকুইডিটি প্রদানকারীর সম্পর্কের ওপর আরও নিবিড় নজর রাখতে হতে পারে। স্প্রেডের তুলনায় তা চোখে না পড়লেও এই কাজের খরচ আছে।

“কার্যকরীকরণের মান কোনো একটি মুহূর্তে সীমাবদ্ধ নয়। বহু মুহূর্তের ধারাবাহিকতাই এর মাপকাঠি। ব্রোকারদের জন্য এর অর্থ হলো, মার্কেটের পরিস্থিতি আরও চ্যালেঞ্জপূর্ণ হয়ে উঠলেও তারা সেই শর্তগুলো বুঝতে ও ব্যবহার করতে পারবেন,” বলেন Boussié।

তাই প্রতিনিধিত্বমূলক একটি সময়কাল ধরে পর্যালোচনা করা কার্যকর। মাঝেমধ্যে ঘটে যাওয়া ব্যতিক্রমী ঘটনা ও বারবার দেখা দেওয়া সমস্যাগুলোর মধ্যে পার্থক্য করা উচিত এবং সেই সমস্যাগুলো ব্রোকারের কার্যক্রমের উল্লেখযোগ্য অংশে প্রভাব ফেলে কি না তা নির্ধারণ করা উচিত।

এতে সম্পর্ক পরিচালনার চাহিদার বিপরীতে মূল্য নির্ধারণের সুবিধা বিবেচনা করার জন্য বাণিজ্যিক টিম আরও ভালো ভিত্তি পায়।

ফলাফল ব্যাখ্যা করে এমন রিপোর্ট চান

পারফরম্যান্স রিপোর্টিংয়ে ব্রোকারকে অর্ডার কার্যকরীকরণের বিষয়টি খতিয়ে দেখতে সাহায্য করা উচিত, আরও প্রশ্নের মুখে ফেলা নয়।

সমষ্টিগত পরিসংখ্যান সামগ্রিক প্রবণতা দেখায়, তবে ব্রোকারকে ইন্সট্রুমেন্ট, আকার ও সেশনভেদে পার্থক্যও খতিয়ে দেখতে হয়। অন্যথায়, সামগ্রিকভাবে সন্তোষজনক ফলাফলের আড়ালে নির্দিষ্ট কিছু অর্ডারকে প্রভাবিত করা সমস্যা ঢাকা পড়ে যেতে পারে।

অর্ডার কার্যকরীকরণ প্রত্যাশার সঙ্গে না মিললে, কী ঘটেছে তা বুঝতে প্রদানকারীর সহায়তা করতে পারা উচিত। উপলভ্য গভীরতা কি পরিবর্তিত হয়েছিল? সমস্যাটি কি অল্প সময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল? তুলনীয় অর্ডারগুলো কি সমতুল্য আচরণ পেয়েছিল?

রিপোর্টের মতোই প্রতিক্রিয়ার গুরুত্ব রয়েছে। যে প্রদানকারী কোনো প্রশ্ন স্পষ্টভাবে তদন্ত করতে এবং তার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করতে পারে, সে ব্রোকারকে কাজের মতো নির্দিষ্ট তথ্য দেয়। অমীমাংসিত অসংগতির কারণে অর্ডার প্রবাহ বজায় রাখা, সমন্বয় করা বা কমানোর সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।

শুরু থেকেই এই আলোচনা সম্পর্কের অংশ। ব্রোকারের ট্রেডিং পরিমাণ ও গ্রাহকদের কার্যক্রমের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলো চালিয়ে যাওয়া উচিত।

Exness কীভাবে মূল্যায়ন করে

Boussié Exness-এর পদ্ধতিতে স্থিতিশীলতা, নির্ভরযোগ্য কার্যকরীকরণ এবং উভয় দিক যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগের কথা বলেন।

“গুরুত্বসহকারে কাজ করা ব্রোকাররা যেভাবে লিকুইডিটি মূল্যায়ন করেন, তাতে স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে,” তিনি বলেন।

তারা বাহ্যিক দাবির প্রতি কম আগ্রহী এবং বাস্তবে কী ঘটে সেদিকে বেশি মনোযোগ দেন। ভোলাটিলিটি বাড়লে কোন বিষয় স্থিতিশীল, কার্যকরযোগ্য ও বাণিজ্যিকভাবে উপযোগী থাকে, তা তারা জানতে চান।"

এতে আলোচনা সেই শর্তগুলোতে কেন্দ্রীভূত হয়, যা ব্রোকার দৈনন্দিন ব্যবসায় কাজে লাগাতে পারে। প্রতিপক্ষের বোঝা দরকার মূল্য নির্ধারণের পেছনে মার্কেটের গভীরতা কতটা, চাপের পরিস্থিতিতে অর্ডার কার্যকরীকরণ কীভাবে পরিবর্তিত হয় এবং সেই পরিবর্তনগুলো পর্যালোচনার জন্য কী ধরনের তথ্যপ্রমাণ উপলভ্য।

অনবোর্ডিংয়ের পরও এই প্রশ্নগুলোর প্রাসঙ্গিকতা থাকে। নতুন ইন্সট্রুমেন্ট যোগ করা, ভিন্ন ধরনের গ্রাহক কার্যক্রম আকৃষ্ট করা বা বেশি পরিমাণে ট্রেড প্রক্রিয়াকরণের সঙ্গে সঙ্গে ব্রোকারের প্রয়োজনীয়তা পরিবর্তিত হতে পারে। LP মূল্যায়নকে এসব পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে হবে।

সিদ্ধান্তের ভিত্তি কী হওয়া উচিত?

স্প্রেড খুঁটিয়ে দেখা দরকার। এর পেছনের ধারণাগুলোও তাই।

অর্ডার প্রবাহ দেওয়ার আগে ব্রোকারের বোঝা উচিত কোন শর্তগুলো তার ব্যবসার প্রকৃত পরিস্থিতি সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত করে, কোন পরিস্থিতিতে প্রদানকারীর সীমাবদ্ধতাগুলো প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে এবং প্রশ্ন উঠলে অর্ডার কার্যকরীকরণ সংক্রান্ত সমস্যাগুলো কীভাবে পর্যালোচনা করা হবে।

Boussié-এর মতে, 2026-এর পর লিকুইডিটি মূল্যায়ন এই দিকেই এগোচ্ছে। আলোচনা এখনও দাম দিয়ে শুরু হয়, তবে ব্রোকারের সিদ্ধান্ত নির্ভর করে নিজের অর্ডার প্রবাহে প্রস্তাবিত শর্তগুলোর ওপর আস্থা রাখার মতো যথেষ্ট প্রমাণ আছে কি না।


এই নিবন্ধটি বিনিয়োগ বিষয়ক পরামর্শ হিসেবে গণ্য হবে না। অতীতের পারফরম্যান্স ভবিষ্যৎ ফলাফলের নিশ্চয়তা দেয় না। এই নিবন্ধে উপস্থাপিত তথ্য, উপাত্ত, মূল্য এবং মার্কেট পরিস্থিতি প্রকাশের তারিখ অনুযায়ী সঠিক; তবে তা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। আপনার মূলধন ঝুঁকিতে রয়েছে। অনুগ্রহ করে দায়িত্বশীলভাবে ট্রেড করুন।


সম্পর্কিত নিবন্ধসমূহ


সমস্ত নিবন্ধে ফিরে যান